শিরোনামঃ
নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা : জামায়াত আমির জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন: মেয়র শাহাদাত
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অজুর সময় কনুই শুকনো থেকে গেলে নামাজ হবে?

ইসলাম ডেস্ক :: / ৪১ Time View
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 

প্রশ্ন: অজুর সময় কনুই শুকনো থেকে গেলে নামাজ হবে?

উত্তর: অজুতে ধৌত করার তিন অঙ্গ অর্থাৎ চেহারা, কনুইসহ হাত ও টাখনুসহ পা পরিপূর্ণরূপে ধোয়া ফরজ। পায়ের গোড়ালি, হাতের কনুই, হাত ও পায়ের আঙুলসহ যে সব জায়গা শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা আছে তা ভালো করে ধুতে হবে। চামড়া পর্যন্ত পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় এমন কিছু লেগে থাকলে তা সরাতে হবে। কনুইসহ এ তিন অঙ্গের ধোয়া ফরজ এমন কোনো অংশ শুকনো থেকে গেলে অজু শুদ্ধ হবে না। আর অজু শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হবে না।

 

 

নামাজের মধ্যে কেউ যদি দেখে তার অজুর অঙ্গগুলোর কোনো অংশ শুকনো থেকে গেছে, তাহলে নামাজ ছেড়ে ওই অংশটুকু ধুয়ে নেবে। আর ওই অবস্থায় নামাজ পড়ে ফেললে ওই নামাজ পুনরায় পড়তে হবে।

 

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক সফরে রাসুল (সা.) আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। আমরা আসরের নামাজ শুরু করতে দেরি করে ফেলেছিলাম। তিনি যখন আমাদের কাছে পৌঁছলেন, আমরা অজু করছিলাম এবং তাড়াহুড়ার কারণে আমাদের পা মাসেহ করার মত হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন রাসুল (সা.) উচ্চৈস্বরে বললেন, সর্বনাশ! (শুকনো) গোড়ালির লোকেরা জাহান্নামে যাবে, তোমরা পূর্ণরূপে অজু করো। (সহিহ মুসলিম)

 

 

আরেকটি বর্ণনায় লাকিত ইবনে সাবিরাহ (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললাম, আমাকে অজু সম্পর্কে বলুন। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধুবে। আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করবে এবং উত্তমরূপে নাকে পানি পৌঁছাবে, যদি রোজাদার না হও। (সুনানে আবু দাউদ)

 

অজুর সময় কোনো অঙ্গ বা কোনো অঙ্গের একাংশ শুকনো থেকে যায়, তাহলে পরবর্তীতে সেটা বুঝতে পারার পর শুধু ওই অঙ্গ বা ওই অংশটুকু ধুয়ে নিলে ওজু সম্পন্ন হয়ে যাবে। শুধু ওই অংশ শুকনো থাকার কারণে নতুন করে অজু করতে হবে না। উবাইদ ইবনে উমাইর (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর (রা.) একবার এক লোককে দেখতে পেলেন, ওজুতে তার পায়ের একটি অংশ শুকনো থেকে গেছে। তাকে বললেন, এমন অসম্পূর্ণ ওজু নিয়েই নামাজ পড়তে চলে এসেছ? তখন তিনি তাকে সেই শুকনো অংশটি ধুয়ে পুনরায় নামাজ পড়ার নির্দেশ দেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category