শিরোনামঃ
নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা : জামায়াত আমির জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন: মেয়র শাহাদাত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট :: / ১১৪ Time View
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রিপর্যায়ের সফরে ঢাকায় এসেছেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ।

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে এই সফরে সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করছেন তিনি।

 

আফগান এই উপমন্ত্রী বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উত্তরণের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে; যাতে বাণিজ্যের পরিমাণ বাড়ে, পারস্পরিক আস্থা শক্তিশালী হয় এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক উপকার বয়ে আনে।

 

এ ছাড়া গত রোববার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়য়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছে আফগান প্রতিনিধিদল।

 

এসব বৈঠকের আলোচনা বিষয়বস্তু তুলে ধরে আফগান বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে। ওষুধ খাতের আন্তর্জাতিক মানের বিষয় তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ওষুধ ও চিকিৎসা পণ্য পাঠাতে প্রস্তুত থাকার কথা বলেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category