শিরোনামঃ
নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা : জামায়াত আমির জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন: মেয়র শাহাদাত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি থেকে আসলাম চৌধুরীর পদত্যাগ পত্র ভুয়া ও গুজব

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি / ২৬৫ Time View
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল ১৩৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে পাঁচটি আসন পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে।চট্টগ্রামের ঘোষণাকৃত ১১ টি আসনের মধ্যে সীতাকুন্ড ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসলাম চৌধুরী।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদে দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন না দেয়ার পর থেকে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নানান ঘটনা ঘটতে শুরু করেছে।

সোমবার (৩ নভেম্বর) দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে আসলাম চৌধুরী নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরে যেতে নির্দেশনা দিলে তারা রাত সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করে।

এদিকে এ ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়। এটিতে দেখা যায়, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নিজের সাক্ষর করা প্যাডে বলেছেন তিনি বিএনপি সকল পদ ত্যাগ করে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন।

এ বিষয়ে বোয়ালখালি সংবাদ প্রতিদিন জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, দল থেকে তিনি পদত্যাগ করেছেন বলে যে বিবৃতি ছড়িয়ে পড়েছে সেটি সত্যি নয়। সেটি মিথ্যা। তিনি দলের সাথেই আছেন এবং থাকবেন।

এছাড়া আসলাম চৌধুরীর পদত্যাগ বিষয়ে বিবৃতি দিয়ে আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরি করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই আমাদের বিশ্বাস। সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category