শিরোনামঃ
নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা : জামায়াত আমির জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন: মেয়র শাহাদাত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেয়েকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক :: / ১৯৪ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ঘোষণার পর থেকেই বলিউড বাদশা শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। প্রায়ই নিত্যনতুন তথ্য আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে মেগাবাজেটের সিনেমার তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক।

 

ইতোমধ্যেই বিদেশের শুটিং থেকে ফাঁস হওয়া বাদশার ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! এমতাবস্থায় হাটে হাঁড়ি ভাঙলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ফারহা খান। কিং-জন্য নাকি বিশাল প্রস্তুতি নিচ্ছেন ‘বাপ-বেটি’, জানালেন পরিচালক-কোরিওগ্রাফার।

 

চলতি বছর পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আর প্রথম সিরিজেই আইএমডিবি’র রেটিংয়ে দ্বিতীয় স্থানাধিকার করে রেকর্ড গড়েছেন তিনি। ছেলের পর এবার কিংয়ের ‘পাখির চোখ’ মেয়ের সিনে ক্যারিয়ার পোক্ত করার দিকে, তেমন ইঙ্গিতই দিলেন ফারহা। কারণ আগামী বছর ‘কিং’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করতে চলেছেন সুহানা খান।

 

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে হাজির ছিলেন ফারহা। সেখানেই বাদশার সন্তানদের ভূয়সী প্রশংসা করেন পরিচালক তথা কোরিওগ্রাফার। ফারহা জানান, সুহানা ভীষণই পরিশ্রমী। ‘কিং’-এর কড়া প্রস্তুতি নিচ্ছে।

 

সেই কথোপকথনের মাঝেই তিনি ফাঁস করেন, আমি জানি, শাহরুখ ওকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছে।

 

বলিউড মাধ্যম সূত্রে খবর, দিন রাত ঘাম ঝরিয়ে বাবা শাহরুখের কাছ থেকে অ্যাকশনের মারপ্যাঁচ শিখছেন সুহানা খান। অতঃপর পর্দায় যে পিতা-কন্যাকে অ্যাকশন অবতারে দেখা যাবে, তেমন আভাসও পাওয়া গেল।

 

একেই অ্যকশন থ্রিলার সিনেমা। দ্বিতীয়ত পর্দায় শাহরুখ-সুহানাকে প্রথমবার দেখার সৌভাগ্য। এছাড়াও অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তারকাদের উপস্থিতি। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে দীপিকার সঙ্গে বাদশার রোমান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category