শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব

◾মহানগর প্রতিনিধি / ২০৫ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে একটি জরুরি সভা চট্টগ্রাম জেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত হয়।

মহানগর প্রতিনিধি ◾

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার কেন্দ্রীয় আহ্বায়ক দীপক কুমার পালিত। সভা সঞ্চালনা করেন প্রণয় দাশগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সমঅধিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন।

সভায় বক্তারা সংখ্যালঘু অধিকার আন্দোলনের অগ্রগতিকে জোরদার করার জন্য নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক বাবু সুজিত সরকার, বিভাগীয় সদস্য সচিব শ্যামল দাশ রানা, মহানগর যুগ্ম আহ্বায়ক অজিত কুমার দাশ, মহানগর সদস্য সচিব রুবেল দাশ, যুগ্ম সদস্য সচিব সোমা রানী দাশ, চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক রতন আচার্য্য, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পিংকু ভট্টাচার্য্য, সদরঘাট থানা কমিটির আহ্বায়ক নরেন সাহা, সদস্য সচিব অপর্ণা রায় চৌধুরী, আনোয়ারা জেলার সদস্য সচিব সুশান্ত কুমার শীলসহ অন্যান্য বিশিষ্ট নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিথি সুশান্ত চন্দ্র বর্মন বলেন, “বাংলার ঐতিহ্য ও সংগ্রামের পথচলা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার পরিচ্ছন্ন, মানবিক ও সাম্যভিত্তিক রাজনীতিতে অবিচল বিশ্বাসী, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে অনেক কমিটি গঠনে চ্যালেঞ্জ আসে, সেখানেই সংখ্যালঘু সমঅধিকার দ্রুততার সঙ্গে জেলা, উপজেলা পর্যন্ত সংগঠন বিস্তার করছে। এই অগ্রগতি বজায় রাখতে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক দৃষ্টি রাখতে হবে।”
সভায় সবাই একযোগে কাজ করে, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। সভা শেষে সভাপতিসবাই কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category