শিরোনামঃ
নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা : জামায়াত আমির জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন: মেয়র শাহাদাত
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বোয়ালখালীতে বিদ্যুতের লুকোচুরি খেলা! বিদ্যুৎ সংকট নাকি অবহেলা?

◾বোয়ালখালী প্রতিনিধি / ৩২৬ Time View
রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বোয়ালখালীতে টানা কয়েকদিন ধরে চলছে পল্লী বিদ্যুতের অমানসিক অত্যাচার।কেউ কেউ বলছে বোয়ালখালীবাসির সাথে পল্লী বিদ্যুতের এটি লুকোচুরি খেলা।

আর কেউ কেউ বলছেন এটি কি শুধুই লুকোচুরি খেলা নাকি বিদ্যুতের সংকট নাকি ইচ্ছে করেই বিদ্যুৎ কর্তাদের অবহেলা।

বিদ্যুতের এমন আচরণে বোয়ালখালীবাসির ক্ষোভ এখন চরমে।
এলাকাবাসীরা বলছেন সারাদিন বিদ্যুৎ থাকে না।সবাই বাইরের কাজকর্ম ছেড়ে যখন সন্ধ্যায় বাসায় আসে দেখা যায় কিছুক্ষণ কারেন্ট থাকার পর আবার চলে যায় ঘন্টাখানেক পর আবার আসে ৫-১০ মিনিট বিদ্যুৎ থেকে আবার চলে যায়। এরকম পরিস্থিতিতে আমরা খুব অতিষ্ঠ হয়ে পড়েছি।একদিকে প্রকৃতির অমানবিক বিচার গরমে থাকতে পারছি না আর অন্যদিকে পল্লী বিদ্যুতের সারাদিন বিদ্যুৎ নিয়ে এমন লুকোচুরি খেলা সত্যিই আমাদেরকে অতিষ্ট করে তুলেছে। আমরা পরিস্থিতি থেকে বাঁচতে চাই।সুষ্ঠু একটা সমাধান চাই।

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট চলছে বেশ কয়েকদিন ধরেই।বোয়ালখালী সংবাদ প্রতিদিনের অনুসন্ধান বলছে যার মূল কারণ হলো পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের ক্ষতি।

এছাড়াও বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়া এবং ধারণা করা হচ্ছে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় চট্টগ্রামে সামগ্রিকভাবে লোডশেডিংও বেড়েছে যা বোয়ালখালীকেও প্রভাবিত করছে।

▪️বোয়ালখালীতে বিদ্যুৎ সংকটের কারণ ও প্রভাব
কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি:
পল্লী বিদ্যুতের সমিতির ৪ দফা দাবি না মানা পর্যন্ত কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন। এর ফলে বোয়ালখালী জোনাল অফিসে শুধুমাত্র দুজন প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) রয়েছেন।

▪️বিদ্যুৎ লাইনের ক্ষতি:
খালের ভাঙনে একটি বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ার কারণে ১১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

▪️সার্বিক লোডশেডিং:
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানি (গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েল) সংকট এবং কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার কারণে চট্টগ্রামে সার্বিকভাবে লোডশেডিং বেড়েছে, যা বোয়ালখালীতেও প্রভাব ফেলছে।

▪️বিদ্যুৎ বিপর্যয়:
পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের গণছুটির কারণে পটিয়া, লোহাগাড়া, আনোয়ারা, গুনাগরি, সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category