শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বোয়ালখালীতে এবার মাছের জালে ধরা বিশাল আকৃতির অজগর সাপ

◾বোয়ালখালী প্রতিনিধি / ৩৯২ Time View
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাবেক তাণ্ডব।গত কয়েক মাস ধরে সাপের উপদ্রবে অতিষ্ট হয়ে পড়েছে বোয়ালখালীবাসি।অনেক ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার লোকজন।প্রায় সময় ধরা পড়ছে বিষধর সাপ।

এমতাবস্থায় বোয়ালখালীতে আবারও ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। গত তিন মাসে ৭টি অজগরসহ শতশত সাপ উদ্ধার করেছে এলাকার লোকজন।এলাকার অনেক জায়গায় সাপের কামড়ে মৃত্যও হয়েছে বেশ কয়েকজনের।
জেলেদের মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করা হয় বোয়ালখালীর উত্তর ভূর্ষি গ্রাম থেকে।এই নিয়ে গত দুই মাসে মোট ৭টি অজগর সাপ ধরা পরে এলাকার লোকজনের কাছে

বুধবার (৫ নভেম্বর) আনুমানিক দুপুর ২টার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে।

খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করেন

আমির হোসেন শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন গত তিন মাসে বিভিন্ন সাইজের ৭টি অজগর সাপ বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ গত ২০ সেপ্টেম্বর, সকালে, ১টি অজগর সাপ জৈষ্টপুরা এলাকা থেকে উদ্ধার হয়।
২৫ সেপ্টেম্বর, রাতে ১টি অজগর সাপ কেরানীবাজার এলাকা থেকে উদ্ধার হয়।
২৭ সেপ্টেম্বর সকালে ১টি অজগর সাপ আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রাম থেকে উদ্ধার হয়।
১০ অক্টোবর, দুপুরে, ১টি অজগর সাপ আমুচিয়া ইউনিয়নের এলাকা থেকে উদ্ধার।
১৩ অক্টোবর, রাতে ১টি অজগর সাপ। পৌরসভা এলাকা থেকে উদ্ধার।
২৯ অক্টোবর, বিকালে ১টি অজগর সাপ কধুরখীল এলাকা থেকে উদ্ধার হয়েছে।
বোয়ালখালীতে গত দুই মাসে শতশত বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয় বলে জানা যায়।
গত তিন মাসে সাপের কামড়ে তিনজনের মৃত্যুও হয় বলে জানা যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category