শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতার মৃত্যুতে সিইউজের শোক

নিউজ ডেস্ক :: / ১৭৩ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখারের পিতা আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

 

আবু মোহাম্মদ হোছাইন বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে এবং বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে বুড়িপুকুর মসজিদ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category