শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইলিয়াস হোসেনের দ্বিতীয় অ্যাকাউন্টও সরিয়ে দিলো মেটা

নিউজ ডেস্ক :: / ৬০২ Time View
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্টটিও সরিয়ে দিয়েছে মেটা। শনিবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াসের ফেসবুক থেকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালাতে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। পরে ওই প্রতিষ্ঠান দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার রাত থেকে ইলিয়াসের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুঁজে পাওয়া যায়নি। মেটা ওই আইডি সরিয়ে দেয়। শনিবার দ্বিতীয় আইডি থেকে সক্রিয় হন ইলিয়াস। তবে রাত থেকে ওই অ্যাকাউন্টও দেখা যাচ্ছে না।

এর আগে, মেটা ইলিয়াসের প্রথম আইডি সরিয়ে দেয়। একাধিক গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। Centraist Nation Tv এর ফেসবুক পোস্টে বলা হয়েছে, ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ডাউন করে দিয়েছে মেটা। অ্যাকাউন্টটিতে দুই মিলিয়ন (২০ লাখ) ফলোয়ার ছিল।

অপর একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ফেসবুক পেজটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category