শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :: / ৩৭৬ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামই নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সম্প্রতি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা কুইন্টন ডি ককও আছেন এই স্কোয়াডে। আছেন চোট থেকে ফেরা পেসার আনরিখ নরকিয়াও।

 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০২৪ সালের সবশেষ আসরে রানার্সআপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল প্রোটিয়ারা। বার্বাডোসে হওয়া সেই ফাইনালে মাত্র ৭ রানে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় এইডেন মার্করামদের।

 

 

শক্ত ব্যাটিং লাইনআপ সাজানো হয়েছে অধিনায়ক এইডেন মার্করাম, টনি ডে জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার এবং দোনোভান ফেররেইরাকে নিয়ে।

 

আর বোলিংয়ে পেসারদের মধ্যে স্কোয়াডে আছেন কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি ও করবিন বস্ক।

 

 

অভিজ্ঞ কেশব মহারাজ নেতৃত্ব দেবেন স্পিনারদের। জর্জ লিন্ডে আছেন তার সঙ্গে। পার্টটাইমার হিসেবে এইডেন মার্করাম, দোনোভান ও ফেরেইরা তো আছেনই হাত ঘুরানোর জন্য।

 

সবশেষ আসরে গুরুত্বপূর্ণ সময়ে বড় শট খেলে দ্রুত রান তোলায় বড়ট ভূমিকা রেখেছিলেন ডেভিড মিলার। এই আসরেও তাকে নিয়েই স্কোয়াড সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

এবারের আসরে দক্ষিণ আফ্রিকা পড়েছে গ্রুপ ‘ডি’-তে। গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

 

এবারের আসরটি দক্ষিণ আফ্রিকার কাছে দুঃখ ভুলে যাওয়ার এসোর। গত আসরে বাস্তবায়িত না হওয়া স্বপ্ন এবার বাস্তবে রূপ দিতে চাইবে তারা নিশ্চিতভাবেই।

 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডে জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, দোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বস্ক, আনরিখ নরকিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category