শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধানের শীষের প্রার্থী থাকতেও ভাড়া করতে হয়েছে: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক :: / ৫৪০ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ২৫ বছর এই আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। ২০১৮ সালে বিএনপি থেকে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২৫ বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে।

সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। মূলত হাঁস যেমন বাঘ হয় না, তেমনি খেজুর গাছ ও ধান নয়। কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি। তাই মানুষ আমাকে ভালোবাসে। কারণ গত ১৭ বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রেখেছিলেন, যখন নেতাকর্মীদের ধান ক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে।

 

তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের জন্য কথা বলার। তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না।

তিনি এ সময় সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়নকে  টেন্ডারবাজ ও দখলবাজ মুক্ত করে মডেল এলাকা হিসেবে গড়তে নির্ভয়ে রুমিন ফারহানার পক্ষে থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মওলানা জুনায়েদ আল হাবীব।

 

বিদ্রোহী প্রার্থী হওয়া রুমিন ফারহানাকে বিএনপি ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category