শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার: আমীর খসরু

ঢাকা অফিস :: / ৪৩৩ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

তারেক রহমানকে আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। তিনি এখন গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক হচ্ছেন।

 

 

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে।

 

খালেদা জিয়া কখনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, তিনি ছিলেন আপসহীন নেত্রী। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারাও আপস করেছেন। যারা আজ আমাদের সঙ্গে নির্বাচন করছেন, তাদের মন্তব্যও ওয়ান/ইলেভেনের পক্ষে ছিল। তারা ওয়ান/ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছেন।

 

‘একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। এরপর স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।’

 

 

খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশ নিয়েছে। আমরা সেটির প্রতিফলন দেখেছি। বিশ্বে এত বড় জানাজা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য খালেদা জিয়ার মনে যে জায়গা ছিল সেটা আমাদের ধরে রাখতে হবে।

 

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category