শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের

বিশেষ প্রতিনিধি ◾চট্টগ্রাম / ৪৯ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের

চট্টগ্রামের বোয়ালখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি◾চট্টগ্রাম

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডা. মো. আবু নাছের বলেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের চূড়ান্ত সাফল্য নয়, বরং এটি একটি দীর্ঘ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। এই অর্জনকে ভিত্তি করে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘তোমাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা রয়েছে। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, গবেষক, উদ্যোক্তা কিংবা দেশের প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। ভালো কলেজে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চাও করতে হবে। কারণ একজন শিক্ষিত মানুষ তখনই সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন, যখন তাঁর জ্ঞান ও মেধার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটে।’

কোচিং ও প্রাইভেটনির্ভরতার বিষয়ে ডা. নাছের বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে এবং শিক্ষকদের কাছ থেকে পাঠ বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। কোচিং বা প্রাইভেটের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের পড়াশোনার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ক্লাসে মনোযোগ দেওয়া, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা এবং না-বোঝা বিষয় শিক্ষককে জিজ্ঞাসা করার অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তির সঠিক ব্যবহারও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে প্রযুক্তিকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। সময়ের মূল্য বুঝে একটি সুশৃঙ্খল রুটিন তৈরি করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ডা. নাছের বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় তৈরি করে।

তিনি আরও বলেন, ‘আজ যারা জিপিএ-৫ পেয়েছ, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শুধু নিজের ভবিষ্যৎ নয়, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। তোমাদের মেধা ও যোগ্যতা যেন দেশের মানুষের কল্যাণে কাজে লাগে, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি ফরমানুর রহমান জাহিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট ও ডিবেট বাংলাদেশের সাবেক পরিচালক ইমরানুল হক।

আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category