শিরোনামঃ
চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

ঢাকা অফিস :: / ১৫১ Time View
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল১০টার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে রাজধানীর ঢাকা ক্যান্টমেন্টের বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়ে শুনানির জন্য আজ রোববার (২৩ নভেম্বর) দিন ধার্য রয়েছে। নির্ধারিত দিনে মামলার যে সব আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তাদেরকে আজ হাজির করা হয়।

 

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করে মামলা হয়। এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়। এ মামলায়ও শেখ হাসিনার নাম রয়েছে।

 

এর আগে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category