শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অশুভ শক্তি ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট :: / ২০৬ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। নির্বাচনী প্রচার চালানোর সময় ওসমান হাদিকে গুলির ঘটনা অত্যন্ত আতঙ্কজনক।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর চকবাজারের ধনীর পুল এলাকায় ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবর্ষণের প্রতিবাদে ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।

 

এসময় ডা. শাহাদাত বলেন, ওসমান হাদির ওপর গুলি চালানো একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত। একটি অশুভ শক্তি ঘোলাপানিতে মাছ শিকার করতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা কোনদিনও সফল হতে পারবে না।

 

দেশ এখন সংকটের ভেতর দিয়ে যাচ্ছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতরা বারবার পার পেয়ে যাচ্ছে বলেই অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন, আনেয়ার হোসেন লিপু, বিএনপি নেতা জাকির হোসেন, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নবাব খাঁন, রমজু মিয়া, মহানগর যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, রেজিয়া বেগম মুন্নি, কামরুনেচ্ছা, আবদুর রহিম, মো. আনাস ও শিহাব খালেদ মুন্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category