শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ

ঢাকা অফিস :: / ২৭৩ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।’

 

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, জনগণকে আমরা আবারো আহ্বান জানাবো- ৫ আগস্ট পরবর্তীসময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। সরকার ও পুলিশের ওপর নির্ভর করে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, সামনের যে নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে গণভোট। ফলে আগামীর নির্বাচনে গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে— আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’র পক্ষে শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় নেবো না।

 

 

এসময় বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে নাহিদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করার মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। স্বাধীন বাংলাদেশের মানুষেরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিয়ে বাঁচার সংকল্প করেছিল। এই ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। একাত্তর সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। এই দেশের তরুণরা, দেশের সাধারণ মানুষ, কৃষক মুক্তির সংগ্রাম করেছিল। আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে সেই সব মুক্তিকামী মানুষদের স্মরণ করি এবং আমাদের যারা শহীদ হয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে, সেই সব শহীদদের স্মরণ করি। আমাদের বীরাঙ্গনাদের আমরা স্মরণ করি— তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম।

 

তিনি বলেন, আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশ আমরা বিনির্মাণ করতে পারিনি। এ দেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে। বরং এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব সংগঠিত হয়েছিল। আমরা মনে করি, ৪৭ থেকে ৭১ এবং ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াইয়ের উত্তরসূরি আমরা। সেই লড়াই ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।

 

নাহিদ বলেন, আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো— যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। আমরা সরকারের প্রতি বারবার বলেছি— ওসমান হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে, গুলি চালিয়েছে, তাদের এখনো গ্রেফতার করতে পারেনি এই সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category