শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এসপি নিয়োগে তিনটি ক্যাটাগরি, বাদ পড়েনি মেধাবী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস :: / ১৮১ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধা নয়, জেলাভিত্তিক বণ্টন নির্ধারণ করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

এসপি নিয়োগে লটারি হলো কীভাবে-এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তিনটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি করা হয়েছে। এটা জেলার আয়তনের ভিত্তিতে নয়।

 

তিনি আরও বলেন, প্রথমে জেলাগুলো নির্ধারণ করে তারপর এসপিদের বণ্টন করেছি। ৬৪ জেলায় ৬৪ জন এসপি ছিলেন। সেখান থেকে ১৮ জনকে আমরা তুলে এনেছি, তাদের স্থানে নতুন ১৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। আর যারা আগে ছিলেন তারা আগের স্থানেই আছেন। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কার ভাগ্যে কোন জেলা পড়েছে।

 

মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেধাবীদের আগেই বাছাই করা হয়েছে। মেধাবী কেউই বাদ পড়েনি। মেধাবীদের মধ্যে তো লটারি হয়নি। লটারি হয়েছে-কে কোন জেলায় যাবে, সেটা ঠিক করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category