শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই

নিউজ ডেস্ক :: / ৬০৭ Time View
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

 

একাধিক দফা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার প্রধান শারীরিক জটিলতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে।

 

সূত্র মতে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার ওঠানামা অব্যাহত রয়েছে। এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েক দিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রোববার (৭ ডিসেম্বর) রাতে সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপরই তার লন্ডন যাত্রার পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতির লক্ষণ পাওয়া যায়নি, পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে তার সামগ্রিক শারীরিক অবস্থা পর্যালোচনা করে। বৈঠকের পর শনিবার ও রোববার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ আবার বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষার সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হবে কি না, তা নির্ধারণ করা হতে পারে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে শাশুড়ির পাশে অবস্থান করছেন।

 

এর আগে গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category