শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি স্থগিত রক্ষা পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট :: / ১৭০ Time View
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

সিসিটি, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে সোমবারের (২৪ নভেম্বর) অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ।

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী।

 

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে সিসিটি, এনসিটিতে শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কিছু হবে না। এ আশ্বাসের প্রেক্ষিতে আমাদের আজকের (সোমবার) কর্মসূচি দুই দিন স্থগিত করেছি।

 

এর আগে শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বড়পোল, আগ্রাবাদ, সিম্যান্স হোস্টেল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছিলেন তিনি।

 

বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব মো. হুমায়ুন কবীর বলেন, আজ দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আদালতে আগামীকাল শুনানির কথা বিবেচনা করে আজকের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, বন্দরের এনসিটি, সিসিটিতে বন্দরের কর্মচারীদের স্বার্থহানি করে এমন কিছু করবেন না। তারপরও আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আজকের কর্মসূচি স্থগিত করছি। ২৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category