শিরোনামঃ
চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকায় সার্কের মন্ত্রীদের উপস্থিতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত : আমীর খসরু

ঢাকা অফিস :: / ১৬১ Time View
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

ঢাকায় সফররত শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যত কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে সিনিয়রমন্ত্রী পরিবারসহ ঢাকায় এসে সহানুভূতি প্রকাশ করেছেন, এটি তারেক রহমানের প্রতি আস্থার প্রমাণ। এটি কোনো সরকারি সফর নয় বরং ব্যক্তিগত শ্রদ্ধা ও সমর্থনের প্রকাশ।

 

 

তিনি জানান, সার্ক অঞ্চলের সব দেশের সিনিয়র মন্ত্রীদের এই উপস্থিতি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত। তারা বাংলাদেশকে সাধারণ একটি দেশ হিসেবে নয় বরং সম্মানিত ও গুরুত্বপূর্ণ একটি দেশের রূপে দেখছেন।

 

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের ভেতরে এবং বাইরে যে সম্মান অর্জন করেছে, তা এই বৈঠকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার পথও আলোচিত হয়েছে।

 

 

আমীর খসরু উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন বর্তমানে সবচেয়ে কম কার্যকর। আগামী দিনে সাপ্লাই চেইন, খাদ্যদ্রব্য, কাঁচামালসহ অর্থনৈতিক সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

 

তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ধরে রাখবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়নের জন্য কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category