শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকা অফিস :: / ১৬৪ Time View
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর।

 

এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

 

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

 

এরও আগে গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু হয়। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category