শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দর্শনার্থী প্রবেশ সীমিত করলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর

স্টাফ করেসপন্ডেন্ট :: / ৪৯৬ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সিনিয়র করেসপন্ডেন্ট ::

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় টার্মিনাল ড্রাইভওয়েতে সব ধরনের যানবাহন ও যাত্রী ছাড়া অন্যান্য দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন পূর্বক ভেতরে ঢুকতে পারবেন।

 

আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং প্রথম শ্রেণির কেপিআই প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

 

তিনি জানান, বিমানবন্দরে আসা যাত্রীবাহী সব যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং/কার্গো পার্কিং এলাকায় ঢুকে যাত্রী ওঠানামা করতে অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবল যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকৃত যাহবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category