শিরোনামঃ
চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার

অনুপমা রায়▪️মহানগর প্রতিনিধি / ২২ Time View
রবিবার, ২৪ মে, ২০২৬

◾চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করলো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চটগ্রাম বিভাগীয় টিম

◾বিভিন্ন পেশা ও ধর্মের প্রায় তিন শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে

◾নিরাপত্তা খুজছতে মানববন্ধনে অংশগ্রহণ করেছিল ৫ বছরের অনেকগুলো বাচ্চাও

◾মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়,তাদের মধ্যে প্রতিবাদী বক্তব্য রেখেছিল অনেকে

অনুপমা রায়◾

সচেতনমূলক শিশু বিষয়ক পথ নাট্য গুড টাচ ও ব্যাড টাচ নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে মানববন্ধনের করলো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজে কিছু কিছু মানুষ ন*রপি*শাচ হয়ে গেছে।মাত্র তিন বছরের বাচ্চা তাকেও তারা ছেড়ে দেয়নি। সমাজে এই ন*রপি*শাচ কীটপতঙ্গগুলো থাকলে সমাজ ও দেশ নষ্ট হয়ে যাবে।এদেরকে দ্রুত বিচারের আওতায় এনে এই নরপিশাচগুলোর আমি কঠিন শাস্তি দাবি করছি।
প্রোগ্রামে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (চট্টগ্রাম) মো: সালাম চৌধুরী,PIHR এর সিনিয়র সভাপতি হেলাল উদ্দিন সিকদার,তিনি বক্তব্যে বলেন আজ আমরা যে বিষয়ে মানববন্ধন করছি সে বিষয় নিয়ে একজন পুরুষ হিসেবে বলতে আমার খুব লজ্জা লাগছে।দেশের বিভিন্ন জায়গায় কয়েকজনের গ্যাং মিলে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের তারা ধ*র্ষণ করারপর তাদের গলা টি*পে ও গলা কে*টে হ*ত্যা করেছে।এই অমা*নুষগুলোর একমাত্র শা*স্তি ফাঁ*সি চাই আমরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মো ইমরান,তুহীন চৌধুরী,আপরোজা সুলতানা পূর্ণিমা, মো মামুন, মো শাহীন, শাহাদাত হোসেন,মো রিপন,টিনা আকতার, জুলি আকতার, তসলিম হৃদয়,আলমগীর আলো,রাহুল,রিদোয়ান সিদ্দিকী,বেলাল আহমেদ, আলমগীর হোসেন, এড.কোরবান আলী, মো নিশান, রাসেল,সৌরভ ভট্টাচার্য, রুবেল দাশ,অজিত কুমার দে, অমিত,প্রিয়াঙ্কা বড়ুয়া,তানহা আকতার,শুভ দাশ,সাগর দে,মুনতাসির, রিদওয়ান রেজা সহ আরো অনেক সদস্য।
প্রণয় দাশগুপ্ত শিমুলের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক কামরুল কায়েস চৌধুরী
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠে কথা বলে।কারণ নীরবতা অন্যায়কারীকে প্রশ্রয় দেয়।আমরা কখনো অন্যায়কারীকে ছাড় দেওয়ার পক্ষে নয়
আপনারা বিভিন্ন টিভিতে এবং পত্রিকাতে দেখেছেন গত ১১ দিন প্রায় ৭ শিশুকে হ*ত্যা করা হয় যার মধ্যে রয়েছে ৬ জন গনধ*র্ষ*নের শিকার।
মিরপুরে ৫ বছরের শিশুকে ধ*র্ষ*নের পর গলা কেটে হত্যা,মুন্সীগঞ্জে শিশুকে ধ*র্ষণের পর গলাটি*পে হ*ত্যা,ঠাকুরগাঁওয়ে ধর্ষনের পর ৪ বছরের শিশুকে ও সিলেটে ধ*র্ষ*নের পর ৩ বছরের শিশুকে হত্যা।
এদিকে দুর্গাপুরে এক শিশুকে অ*পহ*রণের পর অনেক নি*র্যা*তন করে মে*রে ফেলা হয়।

সিলেটে জৈন্তাপুর উপজেলার ১১ বছরের শিশু কন্যাকে একাধিক বার ধ*র্ষ*ন পরে বাচ্চাটিকে উ*দ্ধার করে মেডিকেলে নেওয়া হয়।

আবার ২০/৫/২৬ চট্টগ্রামে বাকলিয়া চেয়ারম্যানঘাটায় ৪ বছরের শিশুকে ধ*র্ষণ পরের দিন ২১/৫/২৬ চট্টগ্রামের হাজীপাড়ায় ৭ বছরের শিশুকে ধ’র্ষ’ণচেষ্টা।

একই দিনে ২১/৫/২৬ সিলেটে আবার আয়নাঘর বানিয়ে এক তরুণী কে গণহারে ধ*র্ষ*ণ।

গতকাল চট্টগ্রাম আমবাগান ইউসুপ স্কুলের পাশে অবস্থিত মক্তবের মুয়াজ্জিন বাতেন নামের এক ব্যক্তি ৭ ও ১১ বছরের ২শিশুকে ধর্ষন করে।

এভাবেই গত দুই সপ্তাহ ধরে সারা বাংলাদেশে ধ*র্ষ*ণের শিকার হচ্ছে শিশুরা।
আমরা আজ PIHR পরিবারের প্রায় পাঁচশত সদস্য রাস্তায় দাঁড়িয়েছি শুধুমাত্র এই জ*ঘন্য*তম মানুষরূপী অমা*নুষ ধ*র্ষ*কগুলোর বিচারের দাবিতে।

আজকে আমার বলতে কষ্ট হচ্ছে, যখন এই অ*পরা*ধীদের বিচারের জন্য আদালতে দাঁড় করানো হয় তখন এদের পক্ষে কথা বলে কিছু অসাধু উকিল, আমরা তীব্র নিন্দা জানাই এদেরকে।আজ সরকারি দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিরব ভূমিকা পালন করছে।

আজকে প্রশাসন যদি কঠিন পদক্ষেপ নিতো এই অমা*নুষগুলো কখনো এরকম জ*ঘন্য কাজ করতে পারত না।
আমরা তাদের কঠিন বিচারের মাধ্যমে ফাঁ*সি দাবি করছি।

মানববন্ধনে দল মত নির্বিশেষে ধ*র্ষ*কদের বিচারের দাবিতে সাধারণ মানুষরা ও বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় দাড়াই।
তিন থেকে চার বছরের শিশুরাও এই মানববন্ধনে তাদের মা বাবার হাত ধরে অংশগ্রহণ করেন।
এ বাচ্চাগুলো তাদের নিরাপত্তা সরকার এবং প্রশাসন থেকে আশা করচে এবং সকল অপরাধীদের কঠিন শাস্তি দাবি করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category