শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট :: / ১৭৫ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান গত ৬ ডিসেম্বর চট্টগ্রামে এক জমকালো ও মর্যাদাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে নৌবাহিনী, সামাজিক অঙ্গন ও ক্লাব সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং চট্টগ্রাম বোট ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রাম বোট ক্লাবের কার্যক্রম, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাদিয়া সুলতানা, প্রেসিডেন্ট, বিএনএফডব্লিউএ। তিনি বনজৌর পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভকামনা জানান।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় COMCHIT এবং চট্টগ্রাম বোট ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার অ্যাডমিরাল মোঃ মঈনুল হাসান। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বোট ক্লাবের এক্সিকিউটিভ ক্লাব মেম্বার, সাধারণ সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

বনজৌর পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব পলাশ কান্তি দে। তিনি চট্টগ্রাম বোট ক্লাবের সঙ্গে বনজৌরের ভবিষ্যৎ সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category