শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত

Reporter Name / ৭০১ Time View
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক ::

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। গাজা সিটি ও খান ইউনিসসহ বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর যুদ্ধবিরতির পরও গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারান গত সপ্তাহে একদিনে চালানো ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে। একই সময়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে তেল আভিভ।

মিডল ইস্ট মনিটর জানায়, বুধবার ভোর থেকে ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তাদের তথ্য অনুযায়ী, ওই হামলাগুলোতেই প্রাণ হারান ২৫ ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার ‘জবাবেই’ এ অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category