শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :: / ২৪৬ Time View
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে সমাবেশস্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থলে পৌঁছানোর পর ছবি তোলাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে প্রথমে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category