শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

র‌্যাবের গুমঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা

ঢাকা অফিস :: / ৫৫৩ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

র‌্যাবের গুমঘর হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শনে যাবেন আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করে এমন তথ্য জানান সাত সেনা কর্মকর্তার আইনজীবী তাবারক হোসেন।

 

আইনজীবী তাবারক হোসেন বলেন, আনুষ্ঠানিক অভিযোগে উল্লিখিত ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত সেটি মঞ্জুর করেছেন। আদালত আমাদের পক্ষে অনুমতি দিলেও প্রসিকিউশন জানিয়েছে তারাও আমাদের সঙ্গে যেতে চায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই যদি ডিফেন্সের কাজে কোনো বাধা সৃষ্টি না হয়। প্রসিকিউশনের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে আমরা এই পরিদর্শনে যাওয়ার একটি সময়সীমা ধরে নিয়েছি।

 

 

টিএফআই সেলে গুমের দায়ে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত বছরের ২২ ডিসেম্বর পাঁচটি অভিযোগ গঠন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। টিএফআই সেলে গুমের ঘটনায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার হয়েছেন, তারা সেনা কর্মকর্তা। গ্রেফতার ১০ জনের মধ্যে সাতজনের আইনজীবী তাবারক হোসেন।

 

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, রাজনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী মতাদর্শ এবং প্রতিপক্ষকে দমনের কৌশল নেয় শেখ হাসিনার সরকার। পথের কাঁটা দূর করতে ব্যাপক পরিসরে লক্ষ্য নিয়ে পদ্ধতিগতভাবে শুরু হয় ক্রসফায়ার এবং এর নামে হত্যা। চলে গুম করে হত্যা, অপহরণ, গোপন স্থানে আটক রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ।

 

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা দেশব্যাপী এই অপরাধ সংঘটিত হয়। সদর দপ্তরসহ র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে গড়ে তোলা হয় গোপন বন্দিশালা, নির্যাতন কেন্দ্র। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের কম্পাউন্ডে পুরোনো অস্ত্রাগার সংলগ্ন দ্বিতল ভবনে ছিল টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category