শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় মিললো গুলিবিদ্ধ লাশ

লোহাগড়া প্রতিনিধি :: / ২৯৯ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলামের পিতা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জোট পুকুরিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।

 

জানা যায়, সিএনজি অটোরিকশা চালক নুরুল ইসলাম ভোরে যাত্রী আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনেছেন তারা। তাঁর পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সিএনজি অটোরিকশায়ও ভাঙা চিহ্ন দেখা গেছে।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ভোর ছয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বড়হাতিয়া গ্রামে একজনের লাশ পড়ে থাকার খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। লাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category