শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাঈদ আল নোমান পেলেন মনোনয়ন, বন্দর-পতেঙ্গায় আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট :: / ৫৯৫ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

 

অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করবেন।

 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

 

 

চট্টগ্রাম বিএনপির সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় আমীর খসরু চৌধুরী বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই নির্বাচন করবেন।’

 

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম কিংবদন্তি নেতা সাবেক সফল মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান’র একমাত্র পুত্র সাঈদ আল নোমান চট্টগ্রাম ১০ আসনে বিএনপি’র প্রার্থি হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন।

 

খুব অল্প সময়েই তৃণমূলের মন জয় করেছেন এই তরুণ নেতা। চট্টগ্রাম ১০ আসনের প্রত্যেকটি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। রাজনীতির মাঠে সবচাইতে বড় থিওরি অ্যাপ্লাই করছেন এই নেতা ওয়ান বাই ওয়ান টাচ এবং ডোর টু ডোর কানেক্ট হয়ে ১০ আসনের সকলের কাছে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রিয় এই নেতা।

 

সামাজিক বিভিন্ন মানবিক কর্মকান্ডের মাধ্যমে এরই মধ্যে তৃনমূলে তিনি তৈরি করেছেন একটা সম্পর্কের চমৎকার সেতুবন্ধন।

 

বাংলাদেশের রাজনীতিতে পিতার অবদান ও জনপ্রিয়তা অক্ষয় রাখতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে

নোমানপুত্র তূর্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category