শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক :: / ১৮২ Time View
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় ওসি পদে কর্মরতদের মধ্যেই কেবল লটারি হয়েছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

 

 

সিএমপির অফিসে আদেশে, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ, বাকলিয়ার আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

 

এছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

 

 

 

হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

 

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ও ইপিজেডের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

 

এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন মুখ আসছে। তবে এখনো পদায়ন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category