শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত : মির্জা আব্বাস

ঢাকা অফিস :: / ৭৪ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 

 

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনো দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

 

তিনি বলেন, বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

 

২৪ এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে, একাত্তরের সঙ্গে ২৪ এর কোনো তুলনা চলে না, এটা সম্ভব নয়।

 

নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

 

তিনি বলেন, সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল ৭টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপির নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category