শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনুপমা রায়▪️ / ৫৭ Time View
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

অনুপমা রায়◼️

আজ ১৫ ই মার্চ, ২০২৬ রবিবার বন্দর নগরী চট্টগ্রাম এর একটি অভিজাত রেস্তোরায় আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগঠক,সংগীত শিল্পী, মানবাধিকারকর্মী প্রভাষক নরেন সাহার সভাপতিত্বে আমিনূর রহমান নাহিদের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি ইয়াসিন চৌধুরী লিটন।প্রধান আলোচক জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি,এম, সাইদুর রহমান মিন্টু,সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন এ এম মুন্না চৌধুরী,প্রধান বক্তা ছিলেন মহাসচিব দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক প্রবাসী নিউজ টিভির মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সিনিয়র উপদেষ্টা নাহিদা আক্তার নাজু ও সার্বিক সহযোগিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা আফরোজ।
সার্বিক তত্বাবধানে ছিলেন মাইনূল হাসান অভি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক ছাত্র নেত্রী পূর্ণিমা রাধে, এ কিউ এম মোসলেহ উদ্দিন- প্রতিষ্ঠাতা
আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন,প্রভাষক চন্দ্র কুমার ধর,সহকারী শিক্ষিকা অনামিকা চক্রবর্তী,মানবাধিকার কর্মী ফাতেমা বেগম হেনা( তানিয়া),রাবেয়া সুলতানা সুমী,আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল।
আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতির বন্ধুগন মাহি,রাশেদূল আলম,আকাশ,কমল,সঞ্জয়,সন্তোষ,পৃথ্বিরাজ প্রমুখ।আরো ছিলেন সিনিয়র যুগ্ম সচিব শীলা মিত্র, অপর্ণা রায় চৌধুরী(সভাপতি) ,নিভু সেন (সাংগঠনিক সম্পাদক),সুপ্রিয়া দাশ (যুগ্ম-সাংগঠনিক সম্পাদক),শিউলী বড়ুয়া,হৈমন্তী জুঁই,শ্রেয়া,আদি,অরুন্ধতী,দীপা গোমেজ সহ আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তি প্রমুখ।
বক্তারা বলেন,রহমত,মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের মাঝে আসে। রমজান এমন একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস, যাতে রাব্বে কারিমের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হয়।
উন্মুক্ত করে দেওয়া হয় আকাশ,জমিনের সব বরকতের দরজা।এ মাসে মোমিন বান্দাগণ সত্যিকারার্থেই হৃদয়ে এক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি অনুভব করেন।
অনুভব করেন হৃদয়জুড়ে এক আত্নপ্রশান্তি, আত্নতৃপ্তির ঢেকুর। সৃষ্টি হয় মহান মালিকের সন্তুষ্টির পথে চলার অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা।
মোমিনের দেহমনে প্রবাহিত হয় এক নৈসর্গিক হিমেল বাতাস। যার ছোঁয়ায় কঠোর ও পাষাণ হৃদয়ও নম্র,
শান্ত ও প্রশান্ত হয়ে যায়। মোমিনের স্মৃতিপটে উদ্ভাসিত হয় জান্নাতের অপরূপ,অভূতপূর্ব,মনোমুগ্ধকর নয়ানাভিরাম দৃশ্য। হৃদয়ের ক্যানভাসে ছবি অঙ্কিত হয় চিরসুখের বাসস্থান জান্নাতের চিত্রসমূহের। এসব মাহে রমজানের প্রভাব। রমজান ব্যক্তিজীবনকে সুশৃঙ্খল ও পরিপাটি করে। নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে সব কাজ সম্পাদনে অভ্যস্থ হওয়া শেখায়। মানুষের আচার-আচরণ, চরিত্রে দেখা দেয় এক অভূবপূর্ব পরিবর্তন। পরিলক্ষিত হয় আল্লাহর আনুগত্যের দিকে বিরামহীন ভাবে ছুটে চলার দৃঢ় প্রত্যয়। মাহে রমজানে রোজাদার ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সুদ-ঘুষ ব্যভিচার সহ সব ধরনের পাপাচার থেকে নিজ কে পরিশুদ্ধ করে নেয়। রমজান মানুষকে ভ্রাতৃত্ববোধ শেখায়,ভালোবাসতে শেখায়।
বক্তারা আরো বলেন,আন্তর্জাতিক বিশ্বতান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।সকল মতের সকল ধর্মের,সকল মানুষের ভালোবাসায় এই সংগঠন আগামীতে সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে। এই ছাড়া ও ইফতার মাহফিলে মোনাজাত করা হয়।
সভাপতি এই সুন্দর আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা জন্য সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category