শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয় : আইন উপদেষ্টা

ঢাকা অফিস :: / ২০৩ Time View
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

তিনি বলেন, ‘অতিরিক্ত সংস্কার করতে গিয়ে আমরা রাষ্ট্র কাঠামো দুর্বল করে ফেলি কি না, সেটি আমাদের দেখতে হবে। যেকোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।’

 

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আসিফ নজরুল বলেন, ‘আমাদের অবশ্যই সংস্কারের চিন্তা থাকতে হবে। তবে তা আরও বাস্তব চিন্তার আলোকে হওয়া প্রয়োজন। আমরা খুব বেশি (সংস্কার) করতে পারিনি। তবে আকাঙ্ক্ষা থাকবে নতুন সরকার আসলেও যেন এসব উদ্যোগ চলমান থাকে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।’

 

উপদেষ্টা জানান, বাংলাদেশে যত পরিবর্তন বা সংস্কার হয়েছে, তা আইনের মাধ্যমেই হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনা মূল্যে সেবা নেওয়া যায়। এ প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে।

 

আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয় ২১টি জায়গায় সংস্কার করেছে। তবে এগুলো টিকবে না যদি না আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত না হন এবং ধারাবাহিকতা বজায় না থাকে।

 

সংশয় দূর করতে উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন প্রযুক্তি এলে মামলা কমে যাবে। আসলে বিষয়টি এমন নয়। প্রযুক্তির মাধ্যমে আইনজীবীরাও আরও বেশি সেবা দিতে পারবেন।

 

ই-পারিবারিক আদালতের বিষয়ে জানা গেছে, নতুন এ সেবার মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজের নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ এবং ভিড় ও অপেক্ষার মতো আগের সমস্যাগুলোর সমাধান হবে। এছাড়া দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category