শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রাম বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

স্টাফ রিপোর্টার :: / ৭৬ Time View
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

 

বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্টের কার্যকারিতা এবং সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে মহড়ায় অংশ নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, বিমানবন্দরের মেডিক্যাল টিমসহ অন্যান্য অংশীজনরা।

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মহড়ায় স্ক্রিপ্টের অংশ হিসেবে কার্গো ওয়ারহাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লায় আকস্মিক ধরে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এমতাবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজনরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

ফায়ার মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, পিএসসি, এএফডব্লিউসি; বিমানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত; সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category