শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

ঢাকা অফিস :: / ৩০৫ Time View
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে বলে মন্তব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ সাত দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

২০০১-২০০৬ সালে বিএনপির জোট সরকারের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি—দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপিই তা করতে পারে, কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারবো ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল। পরে স্বৈরাচার সেই বাহিনী রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে।

 

তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর, ৯০ এর স্বৈরাচার আন্দোলনের পর, বিভিন্ন সংকটের সময়ে যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বিএনপি অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অবস্থার উন্নতি করেছে। এই মুহূর্তে আমরা আগামী দুই মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত ১৬ বছরের স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে—তা আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি।

 

তিনি বলেন, জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তাহলে কেন আমরা জনগণের সামনে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য—দেশ ও জনগণকে নিয়ে। জনগণ যে সিদ্ধান্ত দেবে—আমরা তা মাথা পেতে নেবো।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আড়াই থেকে তিন বছর আগে, যখন স্বৈরাচার শক্ত হাতে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছিল—সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যা ৩১ দফা হিসেবে পরিচিত।

 

তিনি বলেন, গত ৫ আগস্টের পরে প্রায় এক বছরের বেশি সময় ধরে বলে আসছি—সামনের সময় ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে দেশের জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায়—গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জনগণের মতামত প্রতিষ্ঠিত করতে পারলে ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

 

তারেক রহমান বলেন, এখন কেউ কেউ বলে অমুককে দেখো, তমুককে দেখো—কিন্তু জনগণ তাদের ১৯৭১ সালেই দেখেছে। তখন তারা কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের সম্মান লুট করেছে—মানুষ সবই জানে।

 

তিনি বলেন, মানুষের জন্য আমরা যা করতে পারি—তা কমিট (প্রতিজ্ঞা) করবো। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে—তা কেউ কমিট করতে পারে না। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি—পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ তাআলা। কিছু কিছু মানুষ বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category