শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফটিকছড়িতে জমিদার বাড়িতে আগুন

ফটিকছড়ি প্রতিনিধি :: / ২৬৩ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার পরিবার আরবাণী সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ড সমিতির হাট পূর্ব ধলইয়ে স্থানীয় জুনায়েদের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জুনায়েদ, সাইফুল ইসলাম বিপ্লব, রাশেদ চৌধুরী, টিটু চৌধুরী, মঞ্জু চৌধুরী ও সাজু চৌধুরীর ঘরসহ একটি পাকাঘর এবং ১০-১২টি সেমিপাকা ঘর পুড়ে যায়।

 

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এই বাড়ির বেশিরভাগ বাসিন্দা বর্তমানে শহরে বসবাস করেন।

 

অল্প কয়েকটি পরিবার সেখানে বসবাস করায় আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তীব্র তাপদাহ ও আগুনের ব্যাপকতার কারণে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফটিকছড়ি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম।

ওসি মোহাম্মদ সেলিম জানান, ধারণা করা হচ্ছে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরবাণী সওদাগর বাড়ির প্রায় ১০-১২টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, অগ্নিকাণ্ডে ১০-১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category