শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বোয়ালখালীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

বোয়ালখালী প্রতিনিধি :: / ৬৬ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে মুখোশধারী ব্যক্তির ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) আহত হয়েছেন।

 

শুক্রবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

আহত আবুল বশর চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

 

 

 

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর। এসময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category