শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক :: / ৫১৬ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে বলে জাতীয় প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি মিছিল এবং দেশের নতুন আইনসভার শপথ গ্রহণসহ বিভিন্ন অনুষ্ঠানে খবর সংগ্রহ করার সময় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে।

 

আটক হওয়া ওই ১৪ জন গণমাধ্যম কর্মীকে অবশ্য পরে মুক্তি দেওয়া হয়েছে। প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে একজন বিদেশি সাংবাদিক ছিলেন।

 

 

প্রেস অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১১ জন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করেন এবং একজন জাতীয় গণমাধ্যম কর্মী।

 

রয়টার্স স্বাধীনভাবে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে। সরকারের সঙ্গে যোগাযোগ পরিচালনাকারী ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কাছে গণমাধ্যম কর্মীদের আটকের বিষয়ে জানতে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ও এ বিষয়ে সাড়া দেয়নি।

 

 

চলতি সপ্তাহে মার্কিন সেনাবাহিনী রাতভর অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পরই একসঙ্গে ডজনখানের সাংবাদিককে আটকের ঘটনা ঘটলো।

 

এদিকে মাদুরো এবং তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো।

 

 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিতেই আমি দোষী নই। একইভাবে ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।

 

বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকারের কথা জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category