শিরোনামঃ
বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর DO লেটারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার প্রশ্নবিদ্ধ ট্রাস্টি বোর্ড কোচিং-প্রাইভেট ছেড়ে ক্লাসমুখী হওয়ার আহ্বান চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছেরের চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও PIHR এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :: / ৫২৮ Time View
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

ভেনেজুয়েলা আক্রমণের পর কিউবাকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সময় থাকতে চুক্তি করো।’ তার মতে, এখন থেকে কিউবার দিকে ভেনেজুয়েলার তেল ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এর ফলে হাভানা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

 

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, ‘কিউবার দিকে আর তেল বা অর্থ যাবে না — জিরো! আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’

 

 

সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি ও দেশটির তেল শিল্প নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর কিউবাসহ আরও কয়েকটি দেশকে একই ধরনের হুমকি দিযে চলেছেন ট্রাম্প।

 

 

ট্রাম্পের দাবি, কিউবা বহু বছর ইউরোপীয় নিষেধাজ্ঞার মধ্যেও ভেনেজুয়েলার থেকে তেল ও আর্থিক সহায়তায় নির্ভরশীল ছিল। তবে ‘এখন আর সেই সময় নেই’। তিনি বলেন, ভেনেজুয়েলা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে, তাই আর কোনো তেল বা অর্থ কিউবার কাছে যাবে না।

 

কিউবার সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার কমিউনিস্ট নেতৃত্বকে সমর্থন করে এসেছে। তবে ট্রাম্প দাবি করেছেন, ‘যাদের জন্য কিউবার অনেক সদস্য জীবন হারিয়েছে’, সেই সহায়তা আর প্রয়োজন নেই।

 

ট্রাম্প একই দিনে এমন একটি পোস্টও শেয়ার করেন, যেখানে পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘কমিউনিস্ট শাসিত কিউবার পরবর্তী প্রেসিডেন্ট’ হিসেবে প্রস্তাব করা হয়। সেখানে ট্রাম্প মন্তব্য করেন, ‘এটি আমার কাছে ভালো শোনাচ্ছে।’

 

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category