শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট :: / ১০১ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

হাটহাজারীর ফরহাদাবাদে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাঞ্চন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি ফটিকছড়ির ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল শাহ আমানত পাড়ার মো. জালালের দ্বিতীয় পুত্র। নোয়াহাট এলাকায় কুরআন খতমের অনুষ্ঠানে যাচ্ছিলেন কাঞ্চন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কাঞ্চনকে হাসপাতালে নেওয়া হয়। নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category