শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ

◾নিজস্ব প্রতিবেদক / ১২৫ Time View
রবিবার, ২৪ মে, ২০২৬

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ

🔸রাজকীয় আয়োজনে টিম শ্রীকৃষ্ণ শুভারম্ভ হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে

🔹এইসময় সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল

🔸ধর্মীয় বিভিন্ন সংগঠন টিম শ্রীকৃষ্ণ’কে ভালোবাসা ও তাদের জন্য শুভকামনা জানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক◾

সনাতনী কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় সংগীতকে আধুনিক ও যুগোপযোগী রূপে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়ে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ধর্মীয় সংগীত ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’। সনাতনী ধর্মীয় সংগীতের চিরায়ত ধারা ও আধুনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে ব্যতিক্রমধর্মী সুরের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেছে ব্যান্ডটি।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যান্ডের সদস্যরা জানান, যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব কিংবা সাংস্কৃতিক আয়োজনে ‘টিম শ্রীকৃষ্ণ’ আধ্যাত্মিকতা, ভক্তি ও আধুনিক সুরের এক অনন্য অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত। ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ রেখে আধুনিক মিউজিকের এনার্জি ও ফিউশনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সনাতনী সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলাই তাদের মূল লক্ষ্য।

ব্যান্ডের মুখপাত্র ও ভোকাল শিল্পী শুভদীপ এবং শ্যাম নাথ বলেন,আমরা ‘টিম শ্রীকৃষ্ণ’ পরিবার সনাতনী ধর্মীয় ব্যান্ডের একটি নতুন সৃজনশীল অধ্যায় হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। আমাদের লক্ষ্য শুধু গান পরিবেশন নয়, বরং সুরের মাধ্যমে সনাতনী সংস্কৃতির শিকড়কে আধুনিক রূপে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

ব্যান্ডটির পরিচালনা পরিষদে রয়েছেন পরিচালক রুবেল দাশ, অজিত কুমার দে, প্রণয় দাশ গুপ্ত শিমুল, প্রণজিৎ সাহা,রিটন ঘোষ ও সহ-পরিচালকবৃন্দ। তারা ব্যান্ডটিকে সামনের দিনে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন এই ব্যান্ড নিয়ে পরিচালকরা বলেন,
সনাতনী ঐতিহ্য, ভক্তি ও একতার প্রতীক হিসেবে ‘টিম শ্রীকৃষ্ণ’ আত্মপ্রকাশ করেছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও ধর্মীয় সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই পথচলা। আজ থেকে শুরু হলো ‘টিম শ্রীকৃষ্ণ’ পরিবারের নতুন যাত্রা। সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেলে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারব।

একটি শক্তিশালী ও দক্ষ শিল্পীগোষ্ঠী নিয়ে যাত্রা শুরু করেছে ‘টিম শ্রীকৃষ্ণ’। ব্যান্ডের ভোকালে রয়েছেন শুভদীপ, শ্যাম নাথ, অমিত বিশ্বাস, আবির দাশ, অনিন্দ্য সাহা,প্রান্তি চৌধুরী, অদিতি মল্লিক, দীপান্নিতা দেবি ও সম্পূর্ণা দে।

যন্ত্রশিল্পীদের মধ্যে কিবোর্ডে রিটন দাশ গুপ্ত চেয়ন, অক্টোপ্যাডে সজীব দে, বাঁশিতে জয়, মৃদঙ্গে মহান নাথ, গিটারে তন্ময় এবং মন্দিরায় (জুড়ি) সুমন দাশ দায়িত্ব পালন করছেন। যন্ত্রসংগীত পরিচালনায় রয়েছেন রিটন দাশ গুপ্ত চেয়ন।

ব্যান্ডটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করা হয়েছে, যাতে সনাতনী সংস্কৃতির এই সংগীতধারা দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব বা সাংস্কৃতিক আয়োজনে ‘টিম শ্রীকৃষ্ণ’-কে আমন্ত্রণ জানাতে সরাসরি পরিচালকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে

🔹রুবেল দাশ – ০১৭২৭২০৩৫২৮ 🔸রিটন দাশ গুপ্ত – ০১৮১২-৫৬২৭৮৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category