শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এমপিরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রেখে দেন: রুমিন ফারহানা

ঢাকা অফিস :: / ৪৫০ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রেখে দেন। তাদের সহযোগীরা নেন ২৫ ভাগ, ঠিকাদাররা পকেটে দেন ২০ ভাগ। আর বাস্তবে কাজে লাগে মাত্র ৫ ভাগ টাকা।

 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

 

 

এমপিদের অর্থনৈতিক অনিয়মের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এমপি যদি সৎ হন, তাহলে সরকারি বা বেসরকারি কোনো কাজেই দুর্নীতি হওয়ার সুযোগ থাকে না। সরকারি দলের এমপি হোক বা স্বতন্ত্র বরাদ্দ সবার জন্যই সমান। এমপি চুরি না করলে কোনো ঠিকাদারের পক্ষেও টাকা আত্মসাৎ করা সম্ভব নয়।

 

এলাকার প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, প্রবাসীরা দেশের পাশাপাশি গ্রামের অর্থনীতির চাকা সচল রাখছেন। তাদের জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

 

ব্যক্তিগত প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবারের ঘনিষ্ঠ কেউ দেশে নেই, অধিকাংশ আত্মীয়-স্বজনই বিদেশে অবস্থান করছেন। ফলে কোনো ব্যক্তিগত পিছুটান নেই। নির্বাচনে জয়ের পর কেউ লাইনে দাঁড়িয়ে সুবিধা নেওয়ার চাপ দেবে না। যে ফল পাওয়ার কথা, তা সরাসরি এলাকার জনগণই পাবে।

 

রুমিন ফারহানা আরও বলেন, ইনশাল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জানা যাবে। হাঁস প্রতীকই আমার লক্ষ্য। চেষ্টা থাকবে হাঁস মার্কা নিয়েই নির্বাচনে থাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category