শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওমানে মিলল চট্টগ্রামের যুবকের ঝুলন্ত লাশ

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি :: / ৫৭২ Time View
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের প্রবাসী আবুল মনছুর (৪৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ওমানের বোয়ালি এলাকার নিজ কক্ষের পাশের গলিতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নামাজে যাওয়ার সময় অন্য রুমমেটরা প্রথম মনছুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

নিহত আবুল মনছুর ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের রাতেও মনছুর পরিবারের সবার সঙ্গে হাসিখুশি কথা বলেছেন। তাঁর দাদা হাজী কালাম বলেন, মনছুর কখনোই আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে পারে না, এ ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।

 

দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী মনছুরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

এদিকে নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন তাঁর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category