শিরোনামঃ
তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুব শিগগির আমাদের নেতা আসবেন: মির্জা ফখরুল

ঢাকা অফিস :: / ২৮৪ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগির’ দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।

 

তিনি বলেন, ‘আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই আমাদের নেতা খুব শিগগির আমাদের মধ্যে আসবেন।’

 

 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই।’

 

‘বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা-ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ বলেন তিনি।

 

 

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা হয়। গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

 

মির্জা ফখরুল বলেন, এখন লড়াই-সংগ্রাম হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই।

 

‘অনেক বাধা-বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু সবগুলো কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।’

 

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল…. এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।

 

অন্য কোনো কিছু আপনাদের সাফল্য দেবে না। আপনাদের সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্যপাত ইস্পাতদৃঢ় ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার, জাতীয়তাবাদী দর্শনে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়ার এই চেতনা।

 

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব…. এ কথাটা খুব মনে রাখবেন।

 

তিনি বলেন, ‘আজ আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা?

 

ফখরুল বলেন, আজ আমাদের রুহুল কবির রিজভী এখানে বলেছেন যে, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না? আরেক ফ্যাসিম অন্যদিক থেকে আমাদের ওপর চেপে বসতে চাইছে কি না? আজ মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজ দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কি না? সেই শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

 

 

আজ নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করার লড়াই। আরেক দিকে হচ্ছে এই অপশক্তি রুখে দেওয়ার লড়াই… এই দুটি নিয়েই আপনাদের এগোতে হবে। আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি।

 

‘মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম, তেমনি একটা জাতিকে ওপরে উঠতে তাকে সংগ্রাম করে ওপরে উঠতে হয়। বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। এবারের ছেলেরা যে প্রাণ দিয়েছেন ২৪ এর এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তরে যে যুদ্ধ আমরা করেছি এটা এক করে আমাদের সব শক্তি ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয় লাভ করার শপথ গ্রহণ করি।

 

একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।

 

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category