শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জরুরী সংবাদ সম্মেলনের ডাক দিলো বিএনপি

◾বোয়ালখালী সংবাদ প্রতিদিন ডেস্ক / ৭০৫ Time View
রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে চারিদিকে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।সকল রাজনৈতিক নেতারা সময় কাটাচ্ছেন খুবই ব্যস্ততার সাথে।এরই মধ্যে শুরু হয়েছে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।হাই কমান্ড এর কাছে নিজেদের সকল রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরতে ব্যস্ত সকল মনোনয়ন প্রত্যাশী নেতারা। আর তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

এরা আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন হবে।

রোববার (০২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। এরপর অন্যান্য আসনে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। সেই লক্ষ্যেই সম্প্রতি সারা দেশের তিনশ’ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সবমিলিয়ে প্রায় দেড় হাজারের মতো মনোনয়ন প্রত্যাশীউপস্থিত ছিলেন। এখন শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তাদেরকে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে দলের নীতিনির্ধারকরা জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category