শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিলবাওয়ে পিএসজির দলীয় বাসে পাথর নিক্ষেপ, আটক দুই

স্পোর্টস ডেস্ক :: / ৫১০ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একধিকবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে দুর্দান্ত খেলার পরও হোঁচট খেতে হয়েছে বিলবাওয়ের মাঠে।

 

পয়েন্ট ভাগাভাগির সেই ম্যাচ শেষে রাতে হোটেলে ফিরে যায় দুই দল। জানা গেছে, বিলবাওয়ে হোটেলের বাইরে পিএসজির গাড়িতে পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসজি দলীয় সূত্রে এই তথ্যটি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

 

সূত্রের দেওয়া তথ্যমতে, ঘটনার সময় বাসটি পার্ক করা ছিল এবং তাতে কোনো যাত্রী ছিল না।

 

মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির কাচ দুটি ভেঙে গেছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে পিএসজি ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার সকালে নির্ধারিত ফ্লাইট ধরে প্যারিস যাওয়ার জন্য নিরাপদে বিমানবন্দরে যেতে পেরেছেন।

 

সূত্র আরও জানিয়েছে, ঘটনাটি নিয়ে অভিযোগ দায়েরের কথা ভাবছে ক্লাবটি।

 

বুধবার রাতে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি বিলবাওয়ের বিপক্ষে ০-০ গোলে ড্র করে। ৩৬ দলের এই লিগে পিএসজি অবস্থান করছে তৃতীয় স্থানে, আর বিলবাও রয়েছে ২৮তম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category