শিরোনামঃ
শ্রী শ্রী শ্যাম চাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের পরিচিতি পর্ব পশ্চিম কধুরখীল কৈবর্তপাড়া উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির আত্মপ্রকাশ চট্টগ্রাম মহানগর কমিটি সাজাতে বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের প্রস্তুতি মিটিং চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার রিয়েল এস্টেট কোম্পানি কোরাল রীফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ সমাজের স্বপ্নদ্রষ্টা মানবিক কামরুল কায়েস চৌধুরী আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল সারথি ২০০০ চট্টগ্রাম সংগঠনের পথচলার শপথ গ্রহণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মীরসরাইয়ে দুর্ঘটনায় সবজিবোঝাই পিকআপ ভ্যান, নিহত ১

মীরসরাই প্রতিনিধি :: / ১৯১ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

মীরসরাইয়ে চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া সবজিবোঝাই পিকআপ ভ্যান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পিকআপ ভ্যান চালক ও তার সহকারী।

 

শনিবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার এলাকার চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মো. শফিউল আলম (৫০) সবজি ব্যবসায়ী। তিনি কক্সবাজারের রামু উপজেলার চর লামারপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। আহতদের মধ্যে একজন লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সবজি নিয়ে চট্টগ্রামে আসার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, লাশ ও দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

মীরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা হায়াতুন নবী বলেন, সবজিবোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category